ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
হাদি হ'ত্যাচেষ্টায় মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রীসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী, বান্ধবী ও শ্যালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, বান্ধবী মনিকা ও শ্যালক শিপু। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, আটককৃতদের কাছ থেকে ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হাদির ওপর গুলি চালানো ব্যক্তি ও মোটরসাইকেল চালককে শনাক্ত করেছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, হামলাকারী দুজনের নাম ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। তদন্তে জানা গেছে, মোটরসাইকেলের পেছনে বসে ফয়সাল গুলি চালিয়েছিলেন এবং চালকের আসনে ছিলেন আলমগীর।
এর আগে পুলিশ হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে এবং এর মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করে। হান্নান পেশায় একজন শ্রমিক এবং তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে