ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদেক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন এবং সার-বীজ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এবার অনেক বেশি সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।”
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচন মূলত ভোটারদের ওপর নির্ভর করে। ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন, তবে কোনো শক্তিই তাদের বাধা দিতে পারবে না। তিনি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে উপদেষ্টা তাদের অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে হবে। এমনকি যদি আমার নিজের বা আমার কোনো আত্মীয়-স্বজনের বিরুদ্ধেও কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তবে তা নিয়েও সংবাদ প্রকাশ করতে দ্বিধা করবেন না।”
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী