ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
অতিরিক্ত এসপি ও এএসপি পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে আবারও রদবদল করা হয়েছে। বাহিনীর অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) শিহাব করিমকে এসবির সহকারী পুলিশ সুপার, সিএমপির এসি মো. আবুল কালামকে নৌ পুলিশে এবং র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল হক ও মো. মিজানুর রহমানকে এপিবিএনে বদলি করা হয়েছে।
অপর প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে—আসাদুজ্জামানকে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জে, সুজন সরকারকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে সুনামগঞ্জে, মো. মোসফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তর থেকে ঝিনাইদহে এবং শেখ বিল্লাল হোসেনকে খাগড়াছড়ি থেকে ঝিনাইদহে বদলি করা হয়েছে।
এছাড়া সুনামগঞ্জের জাকির হোসাইনকে সিলেটে, সিআইডির মো. খায়রুল আমিনকে হবিগঞ্জে, খুলনার আবির সিদ্দিকী শুভ্রকে খুলনা সদরে, নওগাঁর মনিরুল ইসলামকে নওগাঁ জেলায় এবং রেলওয়ে পুলিশের মো. রেজওয়ান দীপুকে ফরিদপুরের ভাঙ্গা সার্কেলে পদায়ন করা হয়েছে। একই আদেশে সিআইডির মুহাম্মদ শাহাদাৎকে খাগড়াছড়ি এবং পুলিশ সদর দপ্তরের মো. সালাউদ্দিনকে খুলনার সি-সার্কেলে বদলি করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়