ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
৫ দফা দাবিতে শাহবাগে ভোলাবাসীর অবস্থান কর্মসূচি
শাহবাগে ব্যানার-ফেস্টুন হাতে হাজারো মানুষের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ভোলা-বরিশাল সেতু নির্মাণ, গ্যাস সংযোগ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ ৫ দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন ঢাকায় বসবাসরত ভোলার বাসিন্দারা।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শাহবাগ মোড়ে ব্যানার-ফেস্টুন হাতে হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বাসাবাড়িতে গ্যাস সংযোগ নিশ্চিত করা।
আন্দোলনকারীরা জানান, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও দেশের মূল ভূখণ্ডের সঙ্গে ভোলার নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপনে ভোলা-বরিশাল সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভোলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। দাবি আদায়ে বাধ্য হয়েই তারা রাজপথে নেমেছেন বলে উল্লেখ করেন।
বিক্ষোভকারীরা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার ভোলাবাসীর এই যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নিয়ে দ্রুত বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ