ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
এখন এক ক্লিকেই পাচার হচ্ছে হাজার কোটি টাকা: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির ধরণ বদলে এখন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বড় বড় অনিয়ম হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এখন আর আগের মতো টাকার বস্তা নিয়ে দুর্নীতি হয় না; বরং আইটি সাপোর্ট নিয়ে এক ক্লিকেই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় ‘দুর্নীতি দমন কমিশন সংশোধন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
প্রেস সচিব জানান, বিগত সরকারের আমলে দুর্নীতির যে ব্যাপক বিস্তার ঘটেছিল, তা রোধ করতে এবং দুদককে একটি কার্যকর সংস্থায় রূপ দিতেই এই সংস্কার আনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, দুদক কর্মকর্তা এবং টিআইবির ড. ইফতেখারুজ্জামানের দীর্ঘ কাজের ফসল এই অধ্যাদেশ।
নতুন অধ্যাদেশের বিষয়ে শফিকুল আলম বলেন, দুদক কমিশনে এখন থেকে ৫ জন কমিশনার থাকবেন। এর মধ্যে অন্তত এক বা দুজন আইটি বিশেষজ্ঞ এবং একজন নারী কমিশনার রাখার বিধান রাখা হয়েছে। এছাড়া দুর্নীতি প্রতিরোধে শুরুতে একটি ‘ওভারসাইট বডি’ বা বাছাই কমিটির প্রস্তাব থাকলেও, নতুন করে দুর্নীতির স্তর তৈরির আশঙ্কায় চূড়ান্ত খসড়ায় তা বাদ দেওয়া হয়েছে।
নতুন আইন অনুযায়ী, দুদক কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে নিজেদের সম্পদের হিসাব দিতে হবে। এছাড়া স্বচ্ছতা নিশ্চিতে প্রতি ছয় মাস পরপর কমিশনের কাজের প্রতিবেদন অনলাইনে প্রকাশ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)