ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
লোকসানের ঝড়েও ২ শতাংশ ডিভিডেন্ড এনার্জিপ্যাকের
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি টানা তিন অর্থবছরে সম্মিলিতভাবে ২৫০ কোটি টাকার লোকসান দেখিয়েছে। কোম্পানিটি ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মূল্য-সংবেদনশীল তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিট ১০৫ কোটি টাকার সম্মিলিত লোকসান করেছে, যা টানা তৃতীয় বছরের লোকসান। টানা লোকসানের পরও, কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত অর্থবছরের জন্য শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
এনার্জিপ্যাক পাওয়ার ২০২১ এবং ২০২২ অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ২০২৩ অর্থবছরে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিলেও, ২০২৪ অর্থবছরে কোনো ডিভিডেন্ড দেয়নি। এবার ২০২৫ অর্থবছরে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে। ডিভিডেন্ড অনুমোদন এবং নিরীক্ষিত আর্থিক বিবৃতি অনুমোদনের জন্য কোম্পানিটি ১৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করেছে, যার রেকর্ড ডেট ৪ ডিসেম্বর। ২০২৫ অর্থবছরশেষে এর সমন্বিত শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৫ টাকা ৫০ পয়সা। লোকসানের কারণ ব্যাখ্যা করে এনার্জিপ্যাক পাওয়ার জানিয়েছে, মহামারি-পরবর্তী ধীর পুনরুদ্ধার, রাশিয়া-ইউক্রেন সংঘাতের মতো ভূ-রাজনৈতিক উত্তেজনা, সুদের হার বৃদ্ধি, জ্বালানির দাম বৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি কোম্পানির ব্যবসায়িক কর্মক্ষমতা এবং মুনাফাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। এছাড়া, বাংলাদেশের নির্দিষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো, যেমন মুদ্রার অবমূল্যায়ন, সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত, এবং বৈদেশিক রিজার্ভ কমে যাওয়ার কারণে আমদানি খরচ বৃদ্ধি পাওয়ায় মুনাফা আরও কমেছে এবং ঋণ বেড়েছে।
কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের ৮০ শতাংশ বিতরণ করতে ব্যর্থ হওয়ায় ২৫ সেপ্টেম্বর ঢাকা শেয়ারবাজার (ডিএসই) এনার্জিপ্যাক পাওয়ারকে 'বি' ক্যাটাগরি থেকে 'জেড' ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছিল। তবে ২৯ সেপ্টেম্বর ডিভিডেন্ড বিতরণের পর কোম্পানিটিকে পুনরায় 'বি' ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৫৪.১৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬.৫১ শতাংশ এবং বাকি ২৯.৩৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)