ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আইএমএফের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঢাকা সফররত মিশন টিমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল বৈঠক করেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এনসিপি প্রতিনিধিদল এই সংকটকালে বাংলাদেশকে সহায়তা দেওয়ায় এবং জরুরি সংস্কার বাস্তবায়নের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ প্রদানের প্রতি ধারাবাহিক সমর্থনের জন্য আইএমএফকে ধন্যবাদ জানিয়েছে। এনসিপি মনে করে, টেকসই উন্নয়নের জন্য এই সংস্কারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনায় আইএমএফ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আহরণ, রাজস্ব-জিডিপি অনুপাত, ডিস্ট্রেসড অ্যাসেট (ঝুঁকিপূর্ণ সম্পদ) এবং যুব কর্মসংস্থান বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এনসিপি প্রতিনিধিরা এই চ্যালেঞ্জগুলো স্বীকার করে বলেন যে, তারা রাজস্ব ডিজিটালাইজেশন, আর্থিক খাতের চলমান সংস্কারকে সমর্থন এবং সংস্কার বাস্তবায়নের ধীরগতির বিষয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও অর্থনৈতিক অগ্রগতির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় পূর্ববর্তী সরকারের ক্লেপ্টোক্রেসি বা চোরতন্ত্র কীভাবে শুরু হয়েছিল, জাতীয় অর্থনীতি ও প্রশাসনে এর প্রভাব কী ছিল এবং ভবিষ্যতে এ ধরনের দুর্নীতিকে রোধ করতে কী ধরনের কাঠামোগত সংস্কার প্রয়োজন, তা নিয়েও আলোচনা করা হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ছিল - অনানুষ্ঠানিক অর্থনীতি কমানো, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর।
উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, বাংলাদেশের কঠোর পরিশ্রমী জনগণই উন্নয়নের মূল চালিকা শক্তি এবং জনগণের সম্মিলিত মেধা ও শ্রমের মাধ্যমে দেশ আরও সহনশীল ও স্থিতিশীল অর্থনীতির দিকে এগিয়ে যাবে।
বৈঠকে আইএমএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশের মিশন প্রধান ক্রিস পাপাজর্জিউ, ঢাকার আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো এবং উপসচিব ও অর্থনৈতিক বিশ্লেষক তৌহিদ এলাহি। এনসিপির পক্ষে অংশ নেন যুগ্ম আহ্বায়ক ও শিল্প ও বাণিজ্য সেলের প্রধান জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্যসচিব ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের কো-লিড আলাউদ্দিন মোহাম্মদ, সংগঠক ও শিল্প ও বাণিজ্য সেলের কো-লিড আব্দুল্লাহ আল মামুন ফয়সাল এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও শিল্প ও বাণিজ্য সেলের সদস্য মো. আব্দুল্লাহ আল ফয়সাল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা