ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
প্রবৃদ্ধির ছায়ায় ধাক্কা: তিন মাসে তিতাসের ২৪৯ কোটি টাকার লোকসান
নিজস্ব প্রতিবেদক :দেশের সবচেয়ে বড়ো গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির ব্যবসায় প্রবৃদ্ধি সত্ত্বেও বড়ো লোকসান হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাষ্ট্র মালিকানাধীন এই কোম্পানির আয় দাঁড়িয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকার বেশি, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তবে উৎপাদন খরচের চাপের কারণে আলোচিত সময়ে তিতাস গ্যাসের ২৪৯ কোটি ২৫ লাখ টাকার বেশি লোকসান হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে সম্পূর্ণ প্রতিবেদনও উপলব্ধ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তিতাস গ্যাসের আয় হয়েছে ৯ হাজার ৬৫৫ কোটি ৭৪ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮ হাজার ২৬৭ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ এই সময়ে আয় বেড়েছে ১ হাজার ৩৮৮ কোটি ১৩ লাখ টাকা বা ১৬.৭৯ শতাংশ।
তবে গ্যাস উত্তোলন ও সঞ্চালনের খরচ হয়েছে ৯ হাজার ৮২৬ কোটি ২৭ লাখ টাকা, যা মোট আয়ের চেয়ে ১৭০ কোটি ৫৩ লাখ টাকা বেশি। এই বড়ো উৎপাদন খরচের কারণে কোম্পানিটি সার্বিকভাবে লোকসান করেছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কর পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে ২৪৯ কোটি ২৫ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৮৮ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ আলোচিত সময়ের মধ্যে লোকসান বেড়েছে ৬০ কোটি ৬১ লাখ টাকা বা ৩২.১৩ শতাংশ।
তিতাস গ্যাস ২০২২-২৩ অর্থবছর থেকে ধারাবাহিকভাবে লোকসানে রয়েছে। ওই বছর কোম্পানির নিট লোকসান ছিল ১৬৫ কোটি ১৪ লাখ টাকা, পরের বছরে বেড়ে ৭৪০ কোটি ৮ লাখ টাকায় দাঁড়ায়। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে নিট লোকসান বেড়ে ৭৭২ কোটি ৪ লাখ টাকা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- বর্ণাঢ্য আয়োজনে ঢাবি অ্যালামনাই ইউকের বর্ষবরণ ও বার্ষিক সভা অনুষ্ঠিত
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- লন্ডনে বৈশাখী উৎসব ঘিরে ঢাবি অ্যালামনাই ইউকে’র নতুন যাত্রা
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা