ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সোশ্যাল ইসলামী ব্যাংকে নতুন অধ্যায়—প্রশাসকের দায়িত্বে সালাহ উদ্দীন
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে স্থিতিশীলতা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের স্বার্থ রক্ষার অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দীন।
তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্ম পরিচালক রওশন আক্তার।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং ইসলামী ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসক সালাহ উদ্দীন ব্যাংকের আর্থিক অবস্থার উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনর্বিন্যাসে তাৎক্ষণিক পদক্ষেপ নেবেন।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন প্রশাসনের অধীনে সোশ্যাল ইসলামী ব্যাংক তার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ইসলামী ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি