ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
প্রকৌশল খাতে ডিভিডেন্ড বেড়েছে ৬ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য এ পর্যন্ত ২৮টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ডিভিডেন্ড বেড়েছে ৬টি কোম্পানির, কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিভিডেন্ড বৃদ্ধি পাওয়া ৬টি কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস, ডমিনেজ স্টিল, কে অ্যান্ড কিউ, মীর আখতার হোসেন এবং কাশেম ইন্ডাস্ট্রিজ।
বিএসআরএম লিমিটেড
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৫৭ পয়সা, আগের বছর ইপিএস ছিল ১৪ টাকা ৪৮ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফ) হয়েছে ৪৩ টাকা ৮১ পয়সা, আগের বছর যা ছিল ১৩ টাকা ৪৬ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬৬ টাকা ৭৯ পয়সা, আগের বছর যা ছিল ১৫০ টাকা ৬ পয়সা।
বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা, আগের বছর ইপিএস ছিল ১০ টাকা ১০ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফ) হয়েছে ১৯ টাকা ৪৪ পয়সা, আগের বছর যা ছিল ১৬ টাকা ৩২ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯০ টাকা ৫২ পয়সা, আগের বছর যা ছিল ৮০ টাকা ৯৩ পয়সা।
ডমিনেজ স্টিল
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০.৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ পয়সা, আগের অর্থবছর ইপিএস হয়েছিল ৩ পয়সা।
অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৪৫ পয়সা, যা আগের বছর ছিল ৪০ পয়সা।
সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১৭ টাকা ১৩ পয়সা।
কে অ্যান্ড কিউ
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৪ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড। আগের বছর কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৪৯ পয়সা, আগের বছর ইপিএস ছিল ৬৭ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৯৯ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০১ টাকা ৭২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯৬ টাকা ১৭ পয়সা।
মীর আখতার হোসেন
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৭২ পয়সা, আগের অর্থবছর ইপিএস হয়েছিল ২ টাকা ৪৯ পয়সা।
সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৫১ পয়সা. যা আগের বছর একই সময়ে ছিল ৫০ টাকা ৯৯ পয়সা।
কাশেম ইন্ডাস্ট্রিজ
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে কোম্পানিটি ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে ােম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪ পয়সা, আগের অর্থবছরের একই সময় ইপিএস ছিল ৪২ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৮৮ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৩৯ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৬ পয়সা, আগের অর্থবছর একই সময়ে যা ছিল ২৮ টাকা ৩৩ পয়সা।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)