ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
পতনের মাঝেও রেকর্ড গড়েছে ৫ কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সামগ্রিকভাবে ধারাবাহিক দরপতন চলছে। তবে এই মন্দার মধ্যেও কিছু কোম্পানি ব্যতিক্রমী পারফরম্যান্স দেখিয়েছে, শেয়ার দামে নতুন রেকর্ড গড়েছে। সূচকের নিম্নগামী প্রবণতা সত্ত্বেও আনোয়ার গ্যালভেনাইজিং, ন্যাশনাল ফিড মিলস, পেনিনসুলা চিটাগাং, রানার অটোমোবাইলস ও সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ—এই পাঁচটি কোম্পানির শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে, যা বিনিয়োগকারীদের আলোচনা কেন্দ্রে পরিণত হয়েছে। স্টকনাও এবং ডিএসই সূত্র এ তথ্য জানিয়েছে।
আনোয়ার গ্যালভেনাইজিং
আনোয়ার গ্যালভেনাইজিং-এর শেয়ার বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ১১৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে, যা গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ক্লোজিং দর। গত ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ছিল ৫১ টাকা ৬০ পয়সা এবং সর্বোচ্চ ১১৭ টাকা। বৃহস্পতিবার কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১১৭ টাকা দরে লেনদেন হয়েছে। ৩০ জুন, ২০২৫ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৩২ পয়সা। তবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রেকর্ড ইপিএস দেখিয়েছে কোম্পানিটি। যা ছিল ২ টাকা ৮৬ পয়সা। যেখানে আগের বছর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৫২ পয়সা। এ কারণে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দরে উঠেছে বলে বিনিয়োগকারীদের একটি অংশ দাবি করছেন। যদিও প্রথম প্রান্তিকের ইপিএস নিয়ে বেশির ভাগ বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রবণতার জন্ম নিয়েছে।
রানার অটোমোবাইলস
রানার অটোমোবাইলসের শেয়ার দর বৃহস্পতিবার সর্বোচ্চ ৩৪ টাকা ৫০ টাকায় লেনদেন হয়েছে, যা ৫২ সপ্তাহের সর্বোচ্চ দরের কাছাকাছি। গত ৫২ সপ্তাহের মধ্যে শেয়ারের সর্বনিম্ন দর ছিল ২৭ টাকা ৭০ পয়সা এবং সর্বোচ্চ দর ছিল ৩৫ টাকা। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ইপিএস হয়েছে ৯০ পয়সা। এটি এখনো চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ইপিএস ঘোষণা করেনি।
সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
সিমটেক্স ইন্ডাষ্ট্রিজের শেয়ারের সর্বশেষ বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩৩ টাকা ৮০ পয়সায়, যা গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। ৫২ সপ্তাহের সর্বোচ্চ শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১৪ টাকা ৪০ পয়সা। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ইপিএস হয়েছে ১ টাকা ০৩ পয়সা। কোম্পানিটি এখনো চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ইপিএস ঘোষণা করেনি।
পেনিনসুলা চিটাগাং
পেনিনসুলা চিটাগাংয়ের শেয়ার বৃহস্পতিবার ১৭ টাকায় লেনদেন হয়েছে। যা গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। ৫২ সপ্তাহের সর্বোচ্চ শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১০ টাকা। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ইপিএস হয়েছে ০৬ পয়সা। এটি এখনো চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ইপিএস ঘোষণা করেনি।
ন্যাশনাল ফিড মিলস
ন্যাশনাল ফিড মিলসের শেয়ার বৃহস্পতিবার ১৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। যা গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। ৫২ সপ্তাহের মধ্যে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৭ টাকা ৩০ পয়সা। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য এখনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে প্রথম প্রান্তিক প্রকাশ করার পর আরও কোন প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেনি। এতে দেখা যায়, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’ ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৪ পয়সা। কোম্পানিটির সম্পত্তি ব্যাংক এশিয়া সম্প্রতি নিলামে তুলেছে বলে একটি খবর প্রকাশিত হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ