ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
আগুন দিয়ে জাবিতে বৃক্ষনিধন; জড়িতদের বিচারসহ ৫ দফা দাবি
ডুয়া নিউজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগুন দিয়ে বনভূমি ও সবুজ অঞ্চল ধ্বংসের ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়ে পাঁচ দফা দাবি দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা।
তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে: ১. আগুন দিয়ে বনভূমি পুড়িয়ে ধ্বংসের ঘটনার তদন্ত কমিটি গঠন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া এবং দায়ীদের শাস্তির আওতায় আনা। ২. বিশ্ববিদ্যালয়ের সব ধরনের বনভূমি, সবুজ অঞ্চল বা ঝোপঝাড়ে আগুন দেওয়া চিরতরে বন্ধ করা। ৩. পুড়ে যাওয়া অঞ্চলগুলিতে গাছপালা পুনরায় রোপণ করা এবং এক মাসের মধ্যে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া। ৪. তদন্ত কমিটিতে বৃক্ষরোপণ কার্যক্রমে সংশ্লিষ্ট ৩ জন শিক্ষক ও ১০ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা। ৫. প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ন্যূনতম ১ হাজার গাছ রোপণ করা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি এস্টেট অফিসের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঞ্চলে আগুন লাগিয়ে গাছপালা ও সবুজভূমি পুড়িয়ে দেওয়া হয়েছে। ‘ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার’ যাওয়ার রাস্তার দুই পাশের ঝোপঝাড় ও ছোট-বড় গাছ, সুইমিংপুলের পেছনের বিশাল সবুজভূমি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মাঠের ডান পার্শ্বে সুবিশাল সবুজভূমিসহ বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়েছে। আগের বছর নানা শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীর সমন্বিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ে ৩ হাজারের বেশি বৃক্ষ রোপণ করা হয়েছিল।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত এবং প্রাণীজগতের ক্ষতি হওয়ায় শিক্ষকদের পক্ষ থেকে ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে। ভিসি প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান স্মারকলিপি গ্রহণ করে ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোতে বৃক্ষরোপণ এবং তদন্ত কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি