ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেয়ার পাঁয়তারা!
নিজস্ব প্রতিবেদক : বাজারে পরিকল্পিত দরপতন ঘটিয়ে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছে কারসাজি চক্র। তা-না হলে বর্তমানে ডিভিডেন্ড মৌসুমে দরপতন হওয়াটা অস্বাভাবিক। ধারাবাহিক দরপতন কাটিযে গত সপ্তাহের চতুর্থ কর্মদিবস থেকে সূচক বাড়তে শুরু করেছিল এবং শেষ দিনেও যা অব্যাহত ছিল। সূচকের উত্থানের কারণে শেষ কর্মদিবসে টাকার অংকে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা ছিল চলতি সপ্তাহের শুরু থেকেই বাজার আরও ঊর্ধ্বমুখী হবে। কিন্তু আজ শেষ পর্যন্ত বাজার অকারণেই নিম্নমুখী প্রবণতা দেখা দেয়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ লেনদেন শুরু হয়েছিল সূচকের উত্থানের মধ্য দিয়ে। কিন্তু বেলা সাড়ে ১১টার পর থেকে সূচকের একটানা পতন হতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। এছাড়া লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, আজকের (২৬ অক্টোবর) দিনের শুরুটা ইতিবাচক ছিল। ডিভিডেন্ডকে ঘিরে বাজার ঘুরে দাঁড়ানোটা স্বাভাবিক। গত সপ্তাহে একাধিক কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং চলতি সপ্তাহেও প্রায় শতাধিক কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা অনুষ্ঠিত হবে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এমন ইতিবাচক পরিস্থিতিতে একটি চক্র বাজারে পরিকল্পিতভাবে অস্থিরতা ছড়াচ্ছে এবং বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছে।
আজ রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১২৬.৯৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩.৭৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১১.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮৬.৬৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪২টির দর বেড়েছে, ১৯৮টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৪৬১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৬০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৭ কোটি ৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ৯১টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১৩.০১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১২৩.৬৪ পয়েন্ট বেড়েছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস