ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
চার কোম্পানির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মাথায় হাত
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের অস্থিরতায় গত এক মাসে কিছু কোম্পানির শেয়ারদর বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, খান ব্রাদার্স, সি পার্ল বিচ, পিপলস লিজিং এবং জাহীন স্পিনিং—এই চারটি কোম্পানি ৩০ দিনের ব্যবধানে ২৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে। বিনিয়োগকারীরা লোকসানের এই চিত্রে উদ্বেগ প্রকাশ করলেও, বাজার বিশ্লেষকদের মতে, তীব্র দরপতনের পর অনেক সময়ই 'বটম ফিশিং' বা স্বল্পমূল্যে শেয়ার কেনার সুযোগ তৈরি হয়।
গত এক মাসের লোকসানের চিত্রে দেখা যায়, খান ব্রাদার্স ৩৫ শতাংশ এবং পিপলস লিজিং ২৫ শতাংশ দর হারিয়েছে। একই সময়ে ভ্রমণ ও অবকাশ খাতের সি পার্ল বিচ ২৬ শতাংশ এবং বস্ত্র খাতের জাহীন স্পিনিং ২৫ শতাংশ দর হারিয়েছে। এই তীব্র দরপতনের ফলে কোম্পানিগুলোর বর্তমান বাজারমূল্য তলানিতে অবস্থান করছে।
বিনিয়োগকারীদের জন্য এই লোকসানের চিত্রটি একটি সতর্কবাণী হলেও, এটি সম্ভাব্য বিনিয়োগের সুযোগও তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, খান ব্রাদার্স-এর শেয়ার দর কিছুদিনি আগেও ১৬৬ টাকার ওপরে লেনদেন হয়েছে।
অন্যদিকে, সি পার্ল বিচ গত এক মাসে ২৬ শতাংশের বেশি দর হারিয়েছে। এক সময়ে কোম্পানিটির শেয়ার ৪০০ টাকার কাছাকাছি লেনদেন হয়েছে। কিছুদিন আগেও এর শেয়ার ৬২ টাকার ওপরে ছিল। এখন তলানিতে এসে গড়াগড়ি খাচ্ছে। পর্যটন খাতে ক্রমাগত পুনরুদ্ধার প্রক্রিয়ায় শেয়ারটি দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তবে, পিপলস লিজিং-এর মতো 'জেড' ক্যাটাগরির শেয়ার, যার এনএভি ঋণাত্মক এবং যেটি অবসায়নের প্রক্রিয়ায় রয়েছে, সেটির খুব বেশি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা হয়তো নেই। তবে অবসায়নের ক্ষেত্রে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত হলে এটির বড়সড় উত্থানের সম্ভাবনা রয়েছে।
একইভাবে, জাহিন স্পিনিং কোম্পানিটি সম্প্রতি 'জেড' ক্যাটাগরিতে অবদমিত হয়েছে। সম্প্রতি এক অগ্নিকান্ডে কোম্পানিটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করছে। যেকোন সময় শেয়ারটি সামনে দৌড় দিতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ