ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ভেটেরিনারি আইন প্রস্তুত, দ্রুত মন্ত্রিসভায় উত্থাপন হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যদি প্রাণী সুস্থ থাকে বা তাদের সুস্থ রাখা যায়, তাহলে মানুষও নিরাপদ থাকবে এবং মেডিকেল ডাক্তারের প্রয়োজন কমে আসবে। তিনি জোর দিয়ে বলেন, গরু, ছাগল, হাঁস-মুরগি রোগমুক্ত থাকলে তা থেকে প্রাপ্ত খাদ্যও নিরাপদ হবে, যা মানুষের সুস্থতার অন্যতম মূল চাবিকাঠি।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অডিটোরিয়ামে নবীন ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের জন্য আয়োজিত "হ্যান্ডস-অন ট্রেনিং প্রোগ্রাম ফর ফ্রেশ ভেটেরিনারি গ্র্যাজুয়েটস"-এর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ)-এর উদ্যোগে এবং অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ফরিদা আখতার বলেন, দেশে ১৮ কোটি মানুষের চিকিৎসার জন্য প্রতিটি উপজেলায় কমপক্ষে ৯ জন মেডিকেল ডাক্তার প্রয়োজন, অথচ প্রায় ৫ কোটি প্রাণীর জন্য প্রতিটি উপজেলায় মাত্র একজন ভেটেরিনারিয়ান দায়িত্ব পালন করছেন। তিনি প্রশ্ন তোলেন, কেন প্রতিটি উপজেলায় তিন-চারজন ভেটেরিনারিয়ান থাকতে পারবে না?
ভেটেরিনারি আইন প্রসঙ্গে উপদেষ্টা জানান, আইনটি প্রায় প্রস্তুত এবং শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। তিনি আরও বলেন, ফিড আইন প্রণয়ন অত্যন্ত জরুরি, কারণ এই আইন ছাড়া প্রাণিখাদ্যকে নিরাপদ রাখা সম্ভব নয়।
দক্ষ ভেটেরিনারিয়ানদের আন্তর্জাতিক অঙ্গনে পাঠানোর বিষয়ে তিনি বলেন, দক্ষ ভেটেরিনারিয়ানদের বিদেশে পাঠানো গেলে দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাবে এবং তারা দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশেও সম্মানের সঙ্গে কাজ করতে পারবে।
ভেটেরিনারিয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমাদের কাছে কোনো প্রাণীই খেলনা নয়; প্রতিটি প্রাণীর সেবার অধিকার আছে।" এই সেবা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরকে একযোগে নিশ্চিত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, দেশের বাস্তব প্রয়োজন বিবেচনায় ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিম্যাল সায়েন্সকে কম্বাইন্ড ডিগ্রি হিসেবে চালু করা হবে। এ বিষয়ে ছোটখাটো মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও উপদেষ্টা আশা প্রকাশ করেন।
বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ)-এর আহ্বায়ক ডা. মো. সফিউল আহাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর সভাপতি সায়েম উল হক এবং বিসিএস লাইভস্টক ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. আ. মান্নান মিয়া।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত