ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের ‘অতিরিক্ত আয়’ ফেরত নেবে সরকার
ডুয়া ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জিএসটি) এবং প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া ১০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম থেকে আয় হওয়া অতিরিক্ত অর্থ ফের নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এজন্য ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরির খরচসহ যাবতীয় আয় ও ব্যয়ের হিসাব নেওয়া হবে বলেও জানান তিনি।
আজ বুধবার (২২ জানুয়ারি) পরিকল্পনা কমিশনে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, গুসমন্বিত ভর্তি প্রক্রিয়ায় থাকাকালীন বিশ্ববিদ্যালয়গুলো ভর্তিতে কত টাকা ব্যয় হত; গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার পর তারা কত টাকা আয় করছেন—এই দুটি বিষয়ের হিসাব নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে এই হিসাব নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থী-অভিভাবকদের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ ভর্তিতে থাকার আহবান জানানো হয়েছিল। তবে নানা অজুহাতে তারা বেরিয়ে গেছে। এই বছর আমাদের আর কিছু করার নেই। তবে আগামীতে যেন এই প্রক্রিয়া অব্যাহত থাকে সেই চেষ্টা করা হবে।
উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো ২০টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষে কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব পরীক্ষা পদ্ধতি চালু করে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কঠোর পদক্ষেপে তারা গুচ্ছ থেকে বেরিয়ে যেতে পারেনি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাতটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গিয়ে এখন ১৬টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া, প্রকৌশল গুচ্ছও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভেঙে গিয়ে পৃথকভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে শুরু হওয়া প্রকৌশল গুচ্ছে তিনটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করলেও এবার তারা আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে।
গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া ৭টি বিশ্ববিদ্যালয় হলো: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি), এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল