ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে বসুন্ধরা কিংস
নিজস্ব প্রতিবেদক :এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে পৌঁছেছে ঘরোয়া ফুটবলের পাঁচবারের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংস। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ৭ বিদেশি খেলোয়াড়সহ তপু বর্মণদের কুয়েত বিমানবন্দরে পৌঁছার পর ক্রীড়াপ্রেমী প্রবাসী বাংলাদেশিরা তাদের উষ্ণ সংবর্ধনা জানান।
বসুন্ধরা কিংস রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ কুয়েতের স্বাগতিক ক্লাব আল কুয়েত, ওমানের আল সিব ক্লাব এবং লেবাননের আল আনসার এফসি।
প্রতিযোগিতার প্রথম ম্যাচে কিংস মাঠে নামবে ২৫ অক্টোবর, স্থানীয় সময় বিকেল ৪টায়, প্রতিপক্ষ ওমানের আল সিব ক্লাব। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর, যেখানে লড়বে লেবাননের আল আনসার এর বিপক্ষে। তৃতীয় ও শেষ ম্যাচ ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টায় হবে স্বাগতিক আল কুয়েত দলের বিপক্ষে।
তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কুয়েতের সোলবিয়া খাত এলাকার জাবের আল মুবারাক আল হামাদ স্টেডিয়ামে।
বসুন্ধরা কিংস যেন জয়ে শুরু করে এবং পরিপূর্ণ প্রতিযোগিতা খেলতে পারে—এমন আশাই করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশি ক্রীড়ামোদীরা। দলকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস