ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নৌপরিবহন খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ ও চীন
নিজস্ব প্রতিবেদক :চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং চীনের পরিবহন মন্ত্রী লিউ ওয়েই। শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।
বৈঠকে নৌ-পরিবহন খাতে অবকাঠামো উন্নয়ন, মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের অগ্রগতি, এবং চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ ঋণ বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই এই প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন।
বিশেষভাবে মোংলা বন্দর এবং চীনের ইয়ানতাই বন্দরের মধ্যে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হন দুই দেশের প্রতিনিধি। বাংলাদেশের পক্ষে জানানো হয়, চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের বন্দর ব্যবস্থাপনায় দক্ষতা ও সক্ষমতা বাড়ানো সম্ভব।
বৈঠকে নৌ-পরিবহন উপদেষ্টা বাংলাদেশের নাবিকদের জন্য চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান। তিনি বলেন, চীনের উন্নত বন্দর ব্যবস্থাপনা থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে।
জবাবে চীনের পরিবহন মন্ত্রী লিউ ওয়েই বলেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীন সবসময় একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। দ্বিপাক্ষিক এই আলোচনা দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ