ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পিচ নিয়ে মুশফিকের রহস্যঘেরা বার্তা, ভক্তদের মাঝে গুঞ্জন
ডুয়া স্পোর্টস নিউজ :ওয়ানডে ফরম্যাটে টানা পাঁচ ম্যাচ হারার পর অবশেষে জয় ফিরেছে বাংলাদেশের ঘরে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জয় পাওয়ায় মুখে হাসি ফিরেছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ গোটা দলের। তবে ম্যাচের আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মিরপুরের উইকেট—যাকে ঘিরে সামাজিক মাধ্যমে চলেছে তীব্র হাস্যরস ও সমালোচনার ঝড়।
ম্যাচেও সেই বিতর্কিত উইকেটের প্রভাব ছিল স্পষ্ট। স্পিনারদের দাপটে ম্যাচে পড়েছে ছাপ, দুই দলের ব্যাটাররাই রান তুলতে হিমশিম খেয়েছেন। এমনকি মিডিয়াম পেসারদের বলেও রান করা ছিল কঠিন। ম্যাচজুড়ে স্পিনাররা নিয়েছেন ১১টি উইকেট। দিন শেষে ম্যাচসেরার পুরস্কার উঠেছে লেগ স্পিনার রিশাদ হোসেনের হাতে, যেটি উইকেট বিতর্ককে আরও উসকে দিয়েছে।
এমন এক সময়েই টেস্ট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। ভিডিওতে একটি সবুজ, মসৃণ পিচ দেখা যায়। ক্যাপশনে মুশফিক লেখেন, "মা শা আল্লাহ। এই সুন্দর টার্ফ উইকেটে দারুণ একটা নেট সেশন কাটালাম।"
ভিডিওতে মুশফিক নিজের চেহারা দেখাননি, এমনকি পিচটি কোথায়, সেটিও প্রকাশ করেননি। এতে পোস্টটি ঘিরে রহস্য আরও বেড়েছে। অনেকেই ধারণা করছেন, মুশফিক হয়তো মিরপুরের মন্থর উইকেটকে ইঙ্গিত করেই এই পোস্ট করেছেন।
নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, মুশফিক হয়তো ‘ট্রল’ করেছেন। এক ভক্ত তো সরাসরি মন্তব্য করেছেন, "মুশিও ট্রল করতেছে ভাই!" যদিও মুশফিক আদতে মিরপুর স্টেডিয়ামের উইকেটকে উদ্দেশ করে এমন পোস্ট দিয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
তবে পোস্টটি নিঃসন্দেহে আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে দেশের হোম অব ক্রিকেটের উইকেট প্রসঙ্গ
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)