ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবির কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর; শিক্ষার্থীদের ক্রেডিট দিলেন উপাচার্য
ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার কৃতিত্ব শিক্ষার্থীদের দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল শেষে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সময় এ কথা বলেন উপাচার্য।
ড. রেজাউল করিম বলেন, “আমাদের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে আমাদের শিক্ষার্থীরা। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক একেবারে অপ্রত্যাশিতভাবে দৃঢ় হয়েছে।”
শিক্ষার্থীদের উদ্দেশে জবি উপাযার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নিজেকে জড়িত রাখার পাশাপাশি একাডেমিক উন্নয়নে আরও মনোযোগ দিতে হবে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি সেন্টার ফর এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, “শিক্ষার্থীদের তিন দিনের কঠোর আন্দোলনের ফলস্বরূপ আমরা খুব দ্রুত সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে পেরেছি। এর পুরো কৃতিত্ব আমি শিক্ষার্থীদেরই দিতে চাই।”
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, “দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হওয়ায় আমরা আনন্দিত। ছাত্র-শিক্ষক সম্পর্ক যে সুসংহত হয়েছে, তা আমাদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং এই সম্পর্ক ধরে রাখতে চাই।”
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ