ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবিতে শেখ মুজিবের গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মেট্রোরেলের পিলারে শেখ মুজিবের পুনরায় অঙ্কিত গ্রাফিতিতে ‘জুতা নিক্ষেপ ও কালিমা লেপন' কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টায় ‘এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন' এর উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শেখ মুজিবুর রহমানকে দেশের ইতিহাসে প্রথম স্বৈরাচার, বাকশালের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র বিলুপ্তকারী, সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী ও প্যারামিলিটারি রক্ষীবাহিনী কর্তৃক হাজার হাজার মানুষকে হত্যাকারী আখ্যা দিয়ে তার গ্রাফিতিতে জুতা ছুঁড়ে শিক্ষার্থীরা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান।
এসময় তারা ‘এক দুই তিন চার, মুজিব তুই স্বৈরাচার', ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান', ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান', ‘বাকশালের দালালেরা, হুঁশিয়ার সাবধান' প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
কর্মসূচিতে উপস্থিত এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের অ্যাসোসিয়েট সেক্রেটারি মুয়ায আবদুল্লাহ মজুমদার বলেন, আমাদেরকে ভুলিয়ে দেয়া হয়েছে চুয়াত্তরের দুর্ভিক্ষ, আমাদেরকে ভুলিয়ে দেয়া হয়েছে '৭৩ এর নির্বাচন, আমাদেরকে ভুলিয়ে দেয়া হয়েছে বাকশালের ইতিহাস। আমরা এতদিন জেনেছি যে শেখ মুজিব হয়তো ফেরেশতাতুল্য মানুষ ছিল। প্রকৃতপক্ষে সে যে একজন খুনী, স্বৈরাচার। সে সকল দলকে নিষিদ্ধ করে দিয়ে একক রাজনীতি কায়েম করেছিল সেটা আমাদের দেশের মানুষকে ভুলিয়ে দেয়া হয়েছে।
তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের পর ছাত্র সমাজ খুঁড়ে খুঁড়ে বের করেছে ৭২-৭৫ এর ইতিহাস। তারা শেখ হাসিনার অপকর্মকে বের করতে গিয়ে জেনে গেছে কীভাবে ৭২ থেকে ৭৫ মধ্যে বাংলাদেশের মানুষকে শোষণ করা হয়েছে। বাংলাদেশের মানুষকে তারা তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে। সেই পর্যায় থেকে মুজিবকে হত্যা করা হয়েছে। একই রকমভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হয়েছে। আর ভবিষ্যতে কোন ফ্যাসিজমকে বাংলাদেশে সুযোগ দিব না। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার যারা মুছে দিতে চায় তাদেরকে বাংলাদেশের মাটিতে আর কোনরকম সুযোগ দিতে পারি না।
মুয়ায আরও বলেন, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার কথা বলে পাকিস্তানের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে চলে গিয়েছিল। এখন আলাপ এসেছে কীভাবে সাত দফা দিয়ে বাংলাদেশকে গোলামীর জিঞ্জির পরানোর জন্য ভারত সেখানে কাজ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ