ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
নার্সদের দক্ষতা ও পেশাগত মান বৃদ্ধির আহ্বান
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন শাখা), মোহাম্মদ আব্দুস সালাম খান বলেছেন, স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি উল্লেখ করেন, মানুষ হাসপাতালে গেলে ডাক্তারদের পাশাপাশি নার্সদেরও অনেক বেশি মূল্যায়ন করেন।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত আয়াত কলেজ অব নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেস-এর ক্যাপিং, শপথ গ্রহণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত সচিব আরও বলেন, বাংলাদেশের অনেক দক্ষ ও ইংরেজি জানা নার্স বিদেশে চলে যাচ্ছেন। তাই নার্সদের পেশাগতভাবে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে এবং বৈশ্বিক পর্যায়ে দক্ষ নার্সের চাহিদা ও আন্তর্জাতিক মান অর্জনের প্রয়োজনীয়তার ওপর জোর দিতে হবে।
অনুষ্ঠানে বি.এসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বিভাগের নবীন ও বিদায়ী শিক্ষার্থীরা অংশ নেয়। হারস্টোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চলপড়ির ম্যানেজিং ডিরেক্টর জারিন মাহমুদ হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নার্সিংই দেশের ভবিষ্যৎ। তিনি আত্মবিশ্বাসী হয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে ও মানবসেবাকে জীবনের মূল আদর্শ হিসেবে ধারণ করতে আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন, আয়াত এডুকেশনের সিইও নুসরাত ফিরোজ আমান এবং চেয়ারম্যান তাহসিন আমান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট