ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত হলেন বাংলাদেশের সুদীপ্ত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তরুণদের মধ্যে নতুন গর্বের নাম সুদীপ্ত দেবনাথ। মাত্র ১৫ বছর বয়সেই শিশু অধিকার ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে অসাধারণ কাজের স্বীকৃতি পেয়েছেন তিনি। সাতক্ষীরার এই তরুণ সমাজকর্মী মনোনীত হয়েছেন শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্য।
সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পাস করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন। শহরের মাস্টারপাড়ার বাসিন্দা এই কিশোরের বাবা-মা যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বজুড়ে শিশু অধিকার রক্ষায় অবদান রাখা শিশুদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনয়ন দেয়।
গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ ও শিক্ষাবঞ্চনা রোধে কাজ করে আসছেন সুদীপ্ত। তার উদ্যোগে বহু বাল্যবিবাহ বন্ধ হয়েছে এবং অসংখ্য পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে।
তিনি অনলাইন ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকার ও অনলাইন নিরাপত্তার বার্তা ছড়িয়ে দিয়েছেন। পাশাপাশি মাঠপর্যায়ে আয়োজন করছেন কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম, যেখানে শিশুদের সচেতনতা ও নেতৃত্ব গড়ে তুলছেন তিনি।
মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত বলেন, “আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়ে আমি গর্বিত। এই স্বীকৃতি আমার কাজের অনুপ্রেরণা বাড়াবে। আমি চাই ভবিষ্যতে আরও বেশি শিশুদের পাশে দাঁড়াতে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান