ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
জবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু
ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘১ম বিপ্লবোত্তর বিতর্ক যুদ্ধ-২০২৫’ শীর্ষক আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দীন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, "ডিবেট মানুষের যুক্তিসম্মত বিচারবুদ্ধি এবং আত্মবিশ্বাস গড়ে তোলে। আমাদের বেশি বেশি বিতর্ক করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট শক্তি সর্বদা ডিবেটকে সংকুচিত করতে চেয়েছে, যাতে তাদের স্বৈরাচারিতার বিরুদ্ধে শক্তিশালী আওয়াজ ওঠাতে না পারে। ভবিষ্যতে ডিবেটই ফ্যাসিবাদের মোকাবেলার অন্যতম হাতিয়ার হবে।"
এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ, ড. মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ খায়রুল ইসলাম এবং অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট ও এটিএন বাংলা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ