ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নেমে যাওয়া বাজারে হল্টেড ডজন কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক : আজ (০৬ অক্টোবর) শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধনে সূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। সূচক নেমে যাওয়া বাজারেও বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে এক ডজন কোম্পানি। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ব্যাংক, প্রগতী ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং এবং গ্লেবাল ইসলামী ব্যাংক। এসব কোম্পানির শেয়ারে আজ ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার স্বয়ংক্রিয়ভাবে হল্টেড হয়ে যায়।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ইউনিয়ন ব্যাংকের। এদিন ব্যাংকটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে প্রগতী ইন্স্যুরেন্সের। আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৭ টাকা ৭০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে নর্দার্ন ইন্স্যুরেন্সের। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১ টাকা ৫০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সিম ব্যাংকের ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২১ টাকা ২০ পয়সা বা ৮.৭৫ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৪০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০ পযসা বা ৬.৬৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ এবং গ্লেবাল ইসলামী ব্যাংকের ১০ পয়সা বা ৫.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ৪ টাকা ৮০ পয়সা, ২৬৩ টাকা ৫০ পয়সা, ৫ টাকা ২০ পয়সা, ৩ টাকা, ১ টাকা ৬০ পয়সা, ১ টাকা ৬০ পয়সা, ১ টাকা ৭০ পয়সা, ১ টাকা ৭০ পয়সা এবং ২ টাকায়।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)