ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রস্তুত ইসি: সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে ইসি ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। আইন সংশোধন, ভোটার তালিকা আপডেট এবং নারীর ভোটার অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের সঙ্গে নির্বাচনি সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এসব তথ্য জানান। সংলাপে সভাপতিত্ব করেন নিজেই, উপস্থিত ছিলেন অন্য চার কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।
সংলাপে উপস্থিত সুশীল সমাজ ও বুদ্ধিজীবী প্রতিনিধি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান।
সিইসি বলেন, “নবম সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। বিশাল ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে যাচাই সম্পন্ন করেছি। নারীর ভোটার ব্যবধান কমানো হয়েছে। আমরা ৯টি আইন সংশোধন করছি এবং ভোট প্রক্রিয়ার জন্য বিভিন্ন প্রস্তুতি অনেকদূর এগিয়ে নিয়েছি।”
তিনি আরও জানান, “আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পরীক্ষিত হয়েছে। ভোটে ১০ লাখ মানুষ যারা হাজতে বা অন্য কারণে সরাসরি ভোট দিতে পারবে না, তাদের ভোটের ব্যবস্থা করা হবে। সংলাপে আপনারা যে পরামর্শ দেবেন, তা আমাদের পথ চলার জন্য সহায়ক হবে।”
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ইসি অক্টোবরের মাঝামাঝি পূজার ছুটির পর রাজনৈতিক দল, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারীনেত্রী, জুলাই যোদ্ধাসহ সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপে বসবে।
বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫২টি। আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা পুনঃনিবন্ধন পেয়েছে। নতুন দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে প্রস্তুতি অব্যাহত রয়েছে। তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)