ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাবিপ্রবিতে ৭ ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ডুয়া নিউজ: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২০২৪ শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থী ভর্তির সপ্তম ধাপের রিপোর্টিং ও চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ষষ্ঠ ধাপের চূড়ান্ত ভর্তি শেষে ২টি অনুষদ ও ১৬টি বিভাগে মোট ৪৫টি আসন ফাঁকা রয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবিরের স্বাক্ষরিত নোটিশে এই তথ্য জানানো হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রিপোর্টিংয়ের সময় জিএসটি পরীক্ষার প্রবেশপত্র ও সাবজেক্ট চয়েসের লিস্ট সঙ্গে নিতে বলা হয়েছে।
নোটিশ থেকে জানা যায়, কৃষি অনুষদ ও ডেভেলপমেন্ট স্টাডিজের পরিসংখ্যান বিভাগে ৬টি; পদার্থবিজ্ঞান বিভাগে ৫টি; এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪টি; গণিত, সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগে ৩টি; মাৎস্যবিজ্ঞান অনুষদে ২টি এবং স্থাপত্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইসিই, ইইই, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ও মার্কেটিং বিভাগে ১টি করে বিশাল আসন ফাঁকা রয়েছে।
ষষ্ঠ ধাপের ভর্তি পরবর্তী ফাঁকা আসনগুলো পূরণের জন্য অপেক্ষামাণ তালিকায় থাকা নির্দিষ্ট সিরিয়াল পর্যন্ত প্রার্থীদের আগামী বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিএসসির তৃতীয় তলায় নির্দিষ্ট কক্ষে রিপোর্টিং করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা ইতোমধ্যে হাবিপ্রবিতে ভর্তি আছেন কিন্তু বিভাগ পরিবর্তনের জন্য মাইগ্রেশন চালু রেখেছেন তাদেরও কক্ষে উপস্থিত হয়ে রিপোর্টিং করতে বলা হয়েছে।
রিপোর্টিং সম্পন্নকারী প্রার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ওই দিনই সন্ধ্যা ৭টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ