ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবির তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের ‘আইআইটি ডে’ উদযাপিত
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে আজ সোমবার (১৩ জানুয়ারি) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘আইআইটি ডে’ উদযাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিশ্ববিদ্যালয়ের কাছে সমাজ ও দেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। এই প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সময়ের সদ্ব্যবহার করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।
শিক্ষক ও অভিভাবকদের দিকনির্দেশনা মেনে চলতে হবে। তিনি বলেন, বিভিন্ন ভাষাগত দক্ষতা অর্জন, বক্তৃতা প্রদান, প্রপোজাল ও প্রজেক্ট রাইটিং, প্রবন্ধ রচনা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন কলাকৌশল দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করে। পড়াশোনায় ভালো ফলাফল করার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে দক্ষতা অর্জন করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী অনুষ্ঠানের ১ম পর্বে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে ইনস্টিটিউটের ৮ম, ৯ম ১০ম ও ১১তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। এছাড়া, ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ