ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবিতে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মোৎসব উদযাপিত
ঢাবি প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মোৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এবং বাংলাদেশ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ যৌথভাবে জগন্নাথ হলের রবীন্দ্র ভবন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।
বাংলাদেশ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি ড. পরিতোষ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাপস কুমার বিশ্বাস, বাংলাদেশ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি ড. কালিদাস ভক্ত, সংগঠনের নওয়াপাড়া শাখার সাধারণ সম্পাদক ডা. মিলন বসু, সাধারণ সম্পাদক সমীর কুমার বিশ্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সচ্চিদানন্দ পাল স্মরণ বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ স্বামী বিবেকানন্দের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন একজন সত্যপরায়ণ মানুষ। মানবসেবাই ছিল তাঁর মূল দর্শন। স্বামী বিবেকানন্দের আদর্শ ধারণ করে শিক্ষা ও জ্ঞান অর্জনের মাধ্যমে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের বার্ষিক প্রকাশনা ‘জ্ঞানদীপ’-এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া, সংগঠনের উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ