ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শীতকালীন বইমেলা শুরু
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে ৩-দিনব্যাপী শীতকালীন বইমেলা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলা উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব যৌথভাবে এই মেলার আয়োজন করে।
বইমেলার আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, আরবী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ এবং সহকারী প্রক্টর ড. মুহা. রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, জ্ঞান চর্চা, জ্ঞান সৃষ্টি ও জ্ঞান বিতরণ বিশ্ববিদ্যালয়ের মৌলিক কাজ। বই পড়ার মাধ্যমেই জ্ঞানের সমৃদ্ধি ঘটে। বইপড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে বইমেলা কার্যকর ভূমিকা রাখতে পারে। জ্ঞান চর্চা অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বইমেলা আয়োজনের মতো উদ্যোগকে সমাজে ছড়িয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, বইমেলায় ২৩টি প্রকাশনী সংস্থার স্টল স্থান পেয়েছে। আগামী ১১ জানুয়ারি ২০২৫ এই মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ