ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সাকিব-হিরু মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি-র বিরুদ্ধে তদন্ত শেষ করেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটির সঙ্গে যুক্ত চার ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছে বিএসইসি। সম্প্রতি এই বিষয়ে দুদক চেয়ারম্যান এবং একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসির অনুসন্ধান কমিটির প্রতিবেদন দুদকের তথ্য অনুসন্ধানের স্বার্থে প্রেরণ করা হয়েছে। এর আগে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অনুরোধে সাতবার সংশ্লিষ্ট ব্যাংক হিসাবসমূহে লেনদেন স্থগিত করা হয়েছিল।
যাদের ব্যাংক হিসাব স্থগিত হয়েছে তারা হলেন—বোর্ড চেয়ারম্যান আমিনুল ইসলাম শিকদার, ম্যানেজিং ডিরেক্টর মুন্সী সফি উদ্দিন, সাবেক পরিচালক মো. হুমায়ুন কবীর এবং অবসরপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ খায়রুল বাশার। এছাড়া লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোনার্ক মার্ট লিমিটেড, মোনার্ক এক্সপ্রেস লিমিটেড ও ইশাল কমিউনিকেশন লিমিটেডের ব্যাংক হিসাব লেনদেনও স্থগিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়, জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান, দুর্নীতি ও অবৈধভাবে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ারের মালিকানা গ্রহণের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, বর্তমানে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তরের অপেক্ষায় রয়েছে আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৪৮.১৭৫ শতাংশ শেয়ারের মালিকানা কিনে নিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান ও তাদের সহযোগীরা।
যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান শেয়ার কিনেছেন তারা হলেন—সৈয়দ আশিক (১৮.৪০%), সৈয়দ আতিকা (১৫.৯৭৫%), তাজাক্কা তানজিম (১৩.৮০%), মোনার্ক মার্ট (২.৪০%, প্রতিনিধি: জাভেদ এ মতিন), মোনার্ক এক্সপ্রেস (৪.৮০%), ইশাল কমিউনিকেশন (১৪.৪%), এএফএম রফিকুজ্জামান (১০%), মাসুক আলম (৬%), লাভা ইলেকট্রোডস (২.৪০%) এবং মুন্সী শফি উদ্দিন (৮.১৭৫%)।
প্রসঙ্গত, লাভা ইলেকট্রোডস হলো সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক ও শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর পারিবারিক প্রতিষ্ঠান। অন্যদিকে জাভেদ এ মতিন হলেন সাকিব ও হিরুর মালিকানাধীন ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংস-এর অংশীদার।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বিএসইসি ওটিসি মার্কেট বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে এর আওতাভুক্ত কোম্পানিগুলোকে এসএমই প্ল্যাটফর্ম ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে আল-আমিন কেমিক্যালের মোট শেয়ার সংখ্যা ৫০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫০%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২.৫৪% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৭.৪৬% শেয়ার।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি