ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে যমুনার উদ্দেশ্যে পদযাত্রায় পুলিশের বাধা
ডুয়া নিউজ : ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করেন তাদের পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তবে শাহবাগে পুলিশের বাধায় জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন তারা।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে গিয়ে এ চিত্র দেখা গেছে।
জানা গেছে, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার আটক জওয়ানদের মুক্তি ও চাকরিচ্যুত জওয়ানদের পুনর্বহালের দাবি জানিয়ে আন্দোলনের ডাক দেয় তাদের পরিবারের লোকজন। তাদের ডাকে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার সকাল থেকেই নানান প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর দুপুর সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদেরকে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা বর্তমানে শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছেন।
এ বিষয়ে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন এ আন্দোলন করছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে তাদের দাবি আদায়ের পক্ষে কথা বলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর