ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শুরু হচ্ছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন
ডুয়া ডেস্ক: খুলনা অঞ্চল ছাড়া দেশের সব অঞ্চলে বৃহস্পতিবার সকালে সূর্যের দেখা মেলেনি এবং কুয়াশা ও শীতল বাতাসের ফলে শীতের অনুভূতি বেড়ে গেছে। আগামীকাল (৯ ডিসেম্বর) থেকে দেশে বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
এ বিষয়ে বুধবার (৮ জানুয়ারি) সকালে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, কুয়াশার কারণে রাতের তাপমাত্রা সাধারণত কিছুটা বেড়ে যায়। তবে দিনের আলো না থাকায় তাপমাত্রা হ্রাস পেতে পারে।
শৈত্যপ্রবাহের বিষয়ে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান যে, আগামী দু-তিন দিন কুয়াশা বজায় থাকতে পারে এবং রাজধানীতেও অন্তত দুই দিন এই অবস্থা থাকবে। তিনি বলেন, শনিবার বা রোববার থেকে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। তবে এ দফায় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার কুয়াশা থাকলেও দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই বরং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস আর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।
আগামী বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে যা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক অচলাবস্থা হতে পারে। আগামী পাঁচদিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী