ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবির মুজিব হলের নতুন ভবনের নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ নির্ধারণ
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নির্মাণাধীন ভবনটির নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ নির্ধারিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আখতারুজ্জামান।
তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের কাছে নতুন ভবনের নামকরণের জন্য মতামত নিয়েছিলাম। শিক্ষার্থীরা চারটি প্রস্তাবিত নামের মধ্যে ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ নামটি নির্বাচন করেন।
পরে এই নামটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রস্তাব করা হয়। গতকাল এটি সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে এবং উপাচার্য স্যার সেটি স্বাক্ষর করেছেন। অফিসিয়াল অনুমোদন আমাদের কাছে এসে পৌঁছেছে।
প্রাধ্যক্ষ আখতারুজ্জামান বলেন, মাসের ১৮-২০ তারিখের মধ্যে ভবন নির্মাণকারী কোম্পানি সকল কাজ সম্পন্ন করে আমাদের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে। এই সময়ের মধ্যে আমরা শিক্ষার্থীদের সঙ্গে বসে রুম বরাদ্দের বিষয়ে আলোচনা করব। নতুন ভবনটির উদ্বোধনের জন্য প্রতিটি ফ্লোরে অন্তত একজন ক্লিনার এবং মূল ভবনে অন্তত তিনজন সিকিউরিটি গার্ডের প্রয়োজন হবে।
তিনি আরও বলেন, আমি অধ্যাপক তানজিম উদ্দিন খান (ইউজিসি সদস্য) স্যারের সঙ্গে আলোচনা করেছি। তাঁরা বলেছেন এ মাসের শেষের দিকে এই বিষয়ে অনুমোদন দেবেন। এসব প্রক্রিয়া সম্পন্ন হলে আমরা ভবনটি উদ্বোধন করতে পারব বলে আশা করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ