ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
স্থগিত হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) দেশে জাতীয় শোক ঘোষণা করেছে সরকার। এ প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘উক্ত মর্মান্তিক দুর্ঘটনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে ২২ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষাগুলো নির্ধারিত তারিখ ও সময়ে যথারীতি অনুষ্ঠিত হবে।’
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে একই ঘটনায় দেশের সব শিক্ষা বোর্ডের আজকের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। প্রথমে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর রাতে বিষয়টি জানানো হয়। এরপর মঙ্গলবার সকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।
সেখানে বলা হয়, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২২ জুলাইয়ের সব এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো।’ পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী