ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
‘জুলাই চেতনাকে সম্মান জানাতেই দ্রুত ডাকসু নির্বাচন’
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সম্মান জানাতে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খা। এছাড়াও তিনি জানান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার, সাম্য ও তোফাজ্জল হত্যার দ্রুত চার্জশিট নিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।
রোববার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে আয়োজন করা হয় ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভা।
ডাকসু নির্বাচন দ্রুত আয়োজনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা-সহ নানা দাবি তুলে ধরেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ছাত্রী হলের সংস্কারে দাবি তুলে ধরেন ইসলামী ছাত্রী সংস্থাও।ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানবিরোধী কোনো ছাত্র সংগঠন যেন ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। অন্যদিকে, ছাত্রশিবির নির্বাচনে অংশগ্রহণের যৌক্তিকতা তুলে ধরে তাদের অবস্থান ব্যাখ্যা করে।
এই প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনের জন্য গঠিত কমিশন আগামী ২৯ জুলাই তফসিল ঘোষণার দিন নির্ধারণ করেছে। এছাড়া সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, যেহেতু নির্বাচনের বিষয়ে সবার মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে, তাই এটি জুলাই স্পিরিট-কে সম্মান জানানোর একটি উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি তিনি জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হত্যাকাণ্ড এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াও চলমান থাকবে।
আলোচনা সভায় অংশ নেয় বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন, প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটি, রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব অংশীজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী