ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
ঢাবির হলে ‘ছাত্রলীগের কালো অধ্যায়’ দেয়ালিকা প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলে “ছাত্রলীগের কালো অধ্যায়” শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী দেয়ালিকা উন্মোচন করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) রাতে হলে আনুষ্ঠানিকভাবে দেয়ালিকাটির উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কাজী মাহফুজুল হক সুপন।
দেয়ালিকায় উঠে এসেছে দীর্ঘদিন ধরে চলা গেস্টরুম, গণরুম ও নির্যাতনের ইতিহাস। এতে স্থান পেয়েছে ছাত্রলীগের দখলে থাকা সময়ের নানা নির্মম নির্যাতনের কাহিনী, ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান, গণরুমে তোলা নিপীড়নের ছবি এবং ১৭ জুলাই এএফ রহমান হল ছাত্রলীগ মুক্ত ঘোষণার ঐতিহাসিক ঘটনার প্রজ্ঞাপন।
উদ্বোধনের সময় প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপন বলেন, “ছাত্ররাজনীতির নামে নির্যাতনের যে সংস্কৃতি এই হলে চলছিল, তার অবসান একটি যুগান্তকারী ঘটনা। আজ যারা এই দেয়ালিকার মাধ্যমে অতীত ইতিহাস সংরক্ষণ করেছে, তারা আসলে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার দারুণ কাজ করেছে।”
দেয়ালিকার পেছনে কাজ করা অন্যতম সংগঠক জহিরুল হক তমাল বলেন, “আমরা চেয়েছি যাতে নতুন যারা হলে আসবে তারা বুঝতে পারে- এই সুস্থ, নির্যাতনমুক্ত পরিবেশের জন্য একটা সময় আমরা কিভাবে সংগ্রাম করেছি। এটি শুধু দেয়ালিকা নয়, এটি আমাদের প্রতিরোধের স্মারক।”
তিনি আরও বলেন, “এই উদ্যোগ বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে হল প্রশাসন, সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের আমরা কৃতজ্ঞতা জানাই।”
এছাড়াও যারা এই দেয়ালিকা বাস্তবায়নে কাজ করেছেন তাদের মধ্যে রয়েছেন- প্রীতম সোহাগ, রফিকুল ইসলাম, রায়হান মিয়া, হাবিব উল্লাহ, সাকিব আল হাসান, আব্দুল্লাহ আল জোবায়ের, মাহবুব খান, নূর আল মামুন, সগির আহমেদ, বায়েজিদ বোস্তামি সিজানসহ অনেকে।
এই দেয়ালিকার মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন ছাত্রলীগীয় নিপিড়ীনের সেই অন্ধকার সময়কে স্মরণ করছে, অন্যদিকে তেমনি ভবিষ্যতের জন্য একটি আলোকবর্তিকা হিসেবেও কাজ করবে বলেই মনে করছেন অংশগ্রহণকারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী