ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
কোস্টার বাস উপহার পাচ্ছে ঢাবির বঙ্গমাতা ও মৈত্রী হল
পরিবহন সল্পতার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা। তবে এবার তাদের ভোগান্তি লাগবে এগিয়ে এসেছে মেহতাজ ফাউন্ডেশন। এই দুই হলের শিক্ষার্থীদের জন্য একটি কোস্টার বাস উপহার দিবে ফাউন্ডেশনটি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিষয়টি জানিয়েছেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহবায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদ। সংগঠনটির উদ্যোগেই এগিয়ে এসেছে মেহতাজ ফাউন্ডেশন। বাস উপহার প্রদান প্রসঙ্গে সার্বিক ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি আবেদনও দেন তারা।
জামালুদ্দীন মুহাম্মদ খালিদ জানান, বঙ্গমাতা ও মৈত্রী হলের আপুদের যাতায়াত সমস্যা নিয়ে কিছুদিন পর-পরই গ্রুপে কথা ওঠে। পরিবহন অফিসে বারবার যোগাযোগ করেও এর সুরাহা হয়নি। মূল সমস্যা হচ্ছে এই রুটে যে পরিমাণ শিক্ষার্থীর যাতায়াত, সে তুলনায় দুটি বাস একদমই অপর্যাপ্ত। বাস দুটি আবার এতটাই পুরনো যে, সপ্তাহে দুয়েকদিন নষ্ট থাকে। মাস দুয়েক আগে এরকম একটা পোস্ট দেখার পর আমরা এই রুটে আরো ১/২ টা বাস দেওয়ার জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করি। কিন্তু তারা ঘুরেফিরে অর্থসংকটের কথাই বলেন। তখন আমরা বলি, তাহলে আপনারা এলামনাই বা বিভিন্ন গ্রুপের কাছে এপ্রোচ করেন। প্রশাসন তখন জানায়, আমরা তো চেষ্টা করছি, তোমরাও দেখো।
তিনি বলেন, এই সূত্রে আমরা স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের পক্ষ থেকে কয়েকজন সিনিয়র ভাইয়ের সাথে আলোচনা করি। ইতোমধ্যে একজন ভাইয়ের সাথে কথা হয়, যারা ৫ ভাই-বোন আমাদের ঢাবির সাবেক শিক্ষার্থী। উনাদের দুই বোনের হল ছিলো আবার মৈত্রী ও বঙ্গমাতা। বিষয়টা জানার পর উনারা ভাই-বোনেরা মিলে মায়ের নামে করা "মেহতাজ ফাউন্ডেশন" থেকে বঙ্গমাতা ও মৈত্রী হলের জন্য একটি কোস্টার বাস উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
আবেদনের বিষয়ে তিনি বলেন, আজকে আমরা উনাদের প্রতিনিধিসহ প্রপোজাল নিয়ে ভিসি স্যারের সাথে সাক্ষাৎ করি। স্যার বিষয়টি শুনে খুবই খুশি হন এবং এটি একটি উদাহরণ সৃষ্টি করবে বলে প্রত্যাশা রাখেন। ভিসি স্যার তৎক্ষণাৎ পরিবহন অফিসকে দ্রুত সময়ের মধ্যে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী