ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি: ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, শিক্ষার্থীদের মনে রাখতে হবে আমাদের শক্তি রাস্তায় উল্টোপথে গাড়ি চালানো নয়, হম্বিতম্বি দেখানো বা মারামারি করার মধ্যেও নয়। সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই আমাদের শক্তি।
তিনি বলেন, সমাজের কৃষক, শ্রমিক, বিদ্যালয়, মহাবিদ্যালয়, মাদ্রাসা, মন্দির, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাই।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে আজ বৃহস্পতিবার “প্রপঞ্চ ‘জুলাই’: দেখা না দেখা পেরিয়ে” শীর্ষক অনুষ্ঠানমালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো- সেমিনার, স্মৃতিচারণ, প্রবন্ধ প্রতিযোগিতা, আলোচনা সভা, প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা প্রভৃতি।
সমাজবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবালের সভাপতিত্বে সেমিনারে বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং অধ্যাপক ড. সামিনা লুৎফা প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান আলোচনায় অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আজকের নতুন বাংলাদেশ পাওয়ার পেছনে অনেক মানুষের অবদান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকলে সমাজের সবাই এগিয়ে আসেন। তাই সমাজের পাশেও আমাদের দাঁড়াতে হবে। মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা খুব জরুরি। জুলাই যোদ্ধাদের ঋণ আমরা পুরোপুরি শোধ করতে পারবো না। তারপরও কিছুটা দায় শোধ করতে এবং তাঁদের প্রতি সম্মান জানাতে বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে বেশকিছু অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আনুষ্ঠানিকতার বাইরেও বিভিন্ন প্লাটফর্মে এধরনের উদ্যোগগুলো টিকিয়ে রাখতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের আন্ত:সম্পর্ক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী