ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় শিবিরের নেতাকর্মীরা ‘বাঁশের লাঠি তৈরি করো, গোপালগঞ্জ স্বাধীন করো’, ‘লীগ ধর জেলে ভর’, ‘ ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ নারায়ে তাকবির, আল্লাহু আকবার’সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, আমরা হাসবো না কাঁদবো সেটা ভেবে পাই না। আমরা যে রক্ত দিয়ে অন্তবর্তী সরকারকে বসিয়েছি তারা বসে বসে আঙ্গুল চুষে। এই সরকার বিভিন্ন সময়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, আমরা ভেবেছিলাম আগষ্টের পর নতুন বাংলাদেশে ডাকসু পাবো কিন্তু এখন নাটক দেখতেছি।
ফরহাদ বলেন, গোপালগঞ্জে হামলা হলো, এখানেও অন্তবর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দেন। এই দেশে হাজারো ছাত্র রয়েছে যারা এই সরকার চালাতে সক্ষম। গোপালগঞ্জে হামলাকারী সন্ত্রাসীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে না হলে আমরা ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।
প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, আমাদের প্রত্যাশা ছিলো গত ১৬ বছরে যে সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে তাদেরকে সমূলে উৎপাটন করা হবে। কিন্তু আমরা দেখেছি এই খুনি হাসিনার দোসরদের গোপালগঞ্জে আশ্রয় দেয়া হয়েছে। আজকে এই গোপালিরা অন্তবর্তী সরকারের ঘাড়ে ভর করেছে। তারা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। তারা আমাদের যৌক্তিক আন্দোলনকে মব বলে।
তিনি বলেন, শহীদ আবু সাঈদের বাংলায় এই খুনি হাসিনার দোসরদের জায়গা হবে না। আপনারা দায়িত্ব পালন করতে না পারলে ছেড়ে দেন। নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন।
এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল, ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী