ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
শিক্ষার্থীদের ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি সম্পন্নের নির্দেশ ঢাবির
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেনি, তাদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আইডি কার্ড হালনাগাদ করার জন্য নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়। অন্যথায়, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। ফলে তারা নির্বাচনে ভোট প্রদান কিংবা প্রার্থী হওয়ার সুযোগ হারাবেন বলে জানানো হয়।
এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, ইনস্টিটিউট, হল ও দপ্তরসমূহকে ইতোমধ্যে লিখিতভাবে অবহিত করেছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের চীফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সকল শিক্ষার্থীর সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য। তাই প্রশাসন সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে সময়মতো প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী