ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
সাঁতারে ঢাবি শিক্ষার্থী শেখ জামিলের সাফল্য, চোখ এবার বাংলা চ্যানেলে
শেখ জামিল হাসান পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২য় বর্ষে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন ও নিয়মিত অনুশীলন করেন।
এবারের "ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল সাঁতার এবং ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৫" এর আয়োজনে ব্যক্তিগত ও দলগত সবমিলিয়ে পাচঁটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন জামিল। নিঃসন্দেহে যেকোনো সাঁতারুর জন্য এটি অনেক বড় ও অনন্য অর্জন।
এবারের প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ তিনটি ব্যক্তিগত ইভেন্টে অংশ নিতে পেরেছেন। জামিল ১০০ মিটার ফ্রী স্টাইল, ২০০ মিটার ফ্রী স্টাইল, ২০০ মিটার ব্যক্তিগত মিডলে এই তিনটি ব্যক্তিগত ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন সবগুলো ক্যাটাগরিতেই প্রথম স্থান অর্জন করেন। অন্যদিকে ৪০০ মিটার দলগত রিলে ও ওয়াটারপোলো দুইটি দলগত ক্যাটাগরিতেও চ্যাম্পিয়ন হয় তার দল।
শেখ জামিল ইতিপূর্বে মেঘনা নদীতে ৫ কিলোমিটার, পদ্মা নদীতে ১০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল ভাবে সম্পন্ন করেছেন। এছাড়াও বাংলা চ্যানেল পাড়ি দিতে গত বছর প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়ে পুরোপুরি প্রস্তুত ছিলেন। কিন্তু গত বছর বৈরী আবহাওয়াজনিত কারণে বাংলা চ্যানেল প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি। জামিল তাই এবার বাংলা চ্যানেল (টেকনাফ থেকে সেইন্টমার্টিন ১৬ কিলোমিটার) পাড়ি দিতে চান এবং সুযোগ হলে ওশেনম্যান ওয়াল্ড চ্যাম্পিয়নশিপেও (থাইল্যান্ডের আন্দামান সাগরে ১০ কিলোমিটার) অংশগ্রহণ করতে চান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী