ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
গোলাম মাওলা রনিকে ‘ভর্ৎসনা’ করলেন প্রেস সচিব
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি রনিকে একহাত নেন।
শফিকুল আলম লিখেছেন, সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশো ও ইউটিউব প্ল্যাটফর্মে গোলাম মাওলা রনি মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছেন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, এক টকশোতে রনি দাবি করেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন জনতার হাতে নিহত হন—যা ইতিহাসের সঙ্গে সম্পূর্ণ বেমানান।
প্রেস সচিবের ভাষায়, “আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেনকে গুলি করে হত্যা করে জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনী। রনি কী তবে ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন?”
তিনি আরও আক্ষেপ করে বলেন, “দুঃখজনকভাবে সেই অনুষ্ঠানের উপস্থাপকও রনির মিথ্যাচারের প্রতিবাদ করেননি। যখন আপনি এমন মিথ্যাবাদী বক্তব্য প্রচারের সুযোগ করে দেন তখন আপনি নিজেও সেই অপকর্মের সহযাত্রী হয়ে উঠেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ