ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- জনতা ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
জনতা ইন্স্যুরেন্স
কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ বোনাস ডিভিডেন্ড। আগের বছর কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল মাইনাস ৩৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৬ পয়সা। আগের বছর যা ছিল ১৪ টাকা ৬৯ পয়সা।
আগামী ২৬ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই।
সোনার বাংলা ইন্স্যুরেন্স
কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৪০ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল মাইনাস ৩৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২৪ পয়সা। আগের বছর যা ছিল ২০ টাকা ৬২ পয়সা।
আগামী ১১ সেপ্টেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই।
এশিয়া ইন্স্যুরেন্স
কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ৭০ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৬৩ পয়সা।
আগামী ২৬ আগস্ট বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)