ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাজেটকে ঘিরে ইতিবাচক ধারায় উভয় শেয়ারবাজার
বাজেটকে ঘিরে টানা পতন কাটিয়ে উত্থানের ধারায় ফিরতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। বাজেটে শেয়ারবাজারের জন্য ইতিবাচক পদক্ষেপ ও বিষয় থাকার সম্ভাবনায় বিনিয়োগকারীরাও আগের তুলনায় উৎফুল্লু। তাই ঈদের আগে তারা লেনদেনে ফিরতে শুরু করেছেন। যে কারণে আজ উভয় শেয়ারবাজারে আগের দুই কার্যদিবসের মত সূচকের উর্ধ্বমুখীভাব বিরাজমান রয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (০২ জুন) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৫৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২০৯টির দর বেড়েছে, ১০১টির দর কমেছে এবং ৮৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ২৭৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৩৫ কোটি ১৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪০ কোটি ১১ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮টির, কমেছে ৬২টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৪৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬৪.৭৭ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)