ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সচিবালয়ে আজ তালা ঝোলানোর কর্মসূচি
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। গত শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৬ মে) সচিবালয়ে তালা ঝোলানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি।
আন্দোলনকারীরা দাবি করছেন, নতুন এই অধ্যাদেশটি 'নিবর্তনমূলক ও কালাকানুন' হিসেবে বিবেচিত যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অধিকার ক্ষুণ্ন করবে। তাদের অভিযোগ, অধ্যাদেশে ৪৫ বছর আগের কিছু বিতর্কিত বিধান নতুনভাবে যুক্ত করে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে যার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সহজেই শাস্তি দেওয়া বা চাকরি থেকে বরখাস্ত করা যাবে। এ বিষয়টিকে তারা সংবিধানবিরোধী বলেও অভিহিত করেছেন এবং পুনর্বিবেচনার দাবি তুলেছেন।
এদিকে আন্দোলনের মধ্যেই রোববার (২৫ মে) সন্ধ্যায় সরকার গেজেট আকারে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ প্রকাশ করে জানিয়ে দিয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে। এতে সরকারি চাকরি আইন ২০১৮-এর ধারা ৩৭-এর পর নতুন ধারা ৩৭ক যোগ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২২ মে) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া অনুমোদিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান