ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
২৪’র অভ্যুত্থানে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্রশিবির : সারজিস আলম
ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে অভ্যুত্থানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, ২৪’র গণঅভ্যুত্থানে সহযোদ্ধা ছাত্রশিবির। লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি কথা স্পষ্টভাবে বলতে চাই। কেউ কোনোদিন কোনো সত্যকে চাপা দিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশ শুধু সময়ের ব্যাপার।
তিনি বলেন, বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা যাকেই পটেনশিয়াল থ্রেট মনে করেছিল, নানা উপাধি-তকমা দিয়ে ব্লেম-গেম খেলায় মেতে উঠেছিল। অনেক নিরপরাধ মানুষ, আলেম-ওলামাকে শুধু তার পটেনশিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা, মামলা, নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম সংগঠক বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এমন অনেক সংগঠন ও ব্যক্তি ছিল যাদের স্বাধীন বাংলাদেশে বেঁচে থাকাটা দুঃসাধ্য করে রেখেছিল খুনি শেখ হাসিনা। আমরা আমাদের জায়গা থেকে একটা কথায় বলতে চাই, খুনি শেখ হাসিনা আপনাদেরসহ অনেককেই যেভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছিল, বর্তমান বাংলাদেশে সেটি কেউ বিশ্বাস করে না। বর্তমান প্রজন্মের ততটুকু বিবেকবোধ আছে বলেই ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে।
সারজিস আলম আরও বলেন, যতদিন অন্যায়ের বিরুদ্ধে ও সঠিক পথে আছেন, আমরা ছাত্রশিবিরের সাথে, একসাথে কাজ করবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)