ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একনেতা ছুরিকাঘাতে নিহত
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে ঢাবির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
তিনি জানান, রাতে সহপাঠীরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঢাবির আই,আর ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র সাম্য। থাকতেন এফ রহমান হলের ২২২ নম্বর রুমে। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
জানা যায়, রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এময় অন্য একটি বাইকের সাথে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায় সাম্যকে ধারাল অস্ত্র দিয়ে ডান রানের রানে আঘাত করে পালিয়ে যায়।
এদিকে, শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালিদ মনসুর জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- মন্ত্রীসভায় যুক্ত হচ্ছে আরও ৫ জন