ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর
ডুয়া ডেস্ক : আগামী জুন মাস থেকে আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুধু নতুন কর্মীদের জন্যই নয়, সুখবর আছে সেখানকার অবৈধভাবে বসবাসরত শ্রমিকদের জন্যও। শিগগিরই শুরু হতে যাচ্ছে অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া, যা অনেক বাংলাদেশি কর্মীর জন্য আশার আলো হয়ে এসেছে।
বৃহস্পতিবার (৮ মে) মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানবসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি ও প্লান্টেশন মন্ত্রণালয়ের মধ্যে এক গুরুত্বপূর্ণ যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নীতিগতভাবে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, কোন প্রক্রিয়ায় এই কর্মী নিয়োগ হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে।
মানবসম্পদ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, কোন দেশ থেকে কতজন শ্রমিক নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে নিয়োগকর্তা প্রতিষ্ঠানগুলো। ফলে, বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে, যদিও সুনির্দিষ্ট প্রক্রিয়া ও সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ