ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
ই'সরায়েলবিরোধী মিছিল থেকে ৩ কারখানায় হা'মলা
ডুয়া নিউজ: গাজীপুরের কোনাবাড়ীতে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তিনটি কারখানায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে কিছু দুষ্কৃতি ওই এলাকার তিনটি কারখানা ও দোকানপাটে হামলা–ভাঙচুর চালায়। এসময় মহাসড়কের আশেপাশের কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 'আজ দুপুরে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়।'
বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ড হাতে একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে সংশ্লিষ্ট শ্রমিকরাও এতে যোগ দেন।
এসময় কিছু দুর্বৃত্ত বাইমাইল এলাকার স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড এবং কোনাবাড়ীর কনকর্ড নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ তিনটি কারখানায় গিয়ে শ্রমিকদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানায়। তবে শ্রমিকরা এতে সাড়া না দিলে দুর্বৃত্তরা কারখানাগুলোর ওপর ঢিল ছুড়ে ভাঙচুর চালায়।
এছাড়া বাটা শোরুমসহ আশপাশের কয়েকটি দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, "কিছু দুষ্কৃতি বাইমাইলের স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড ও কোনাবাড়ীর কনকর্ড নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ তিনটি কারখানায় গিয়ে শ্রমিকদের মিছিলে জড়ো হতে বলে। এতে সাড়া না পেয়ে উত্তেজিত লোকজন তিনটি কারখানায় হামলা ও ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুপুরের পর থেকে কোনাবাড়ি এলাকায় মহাসড়কের আশেপাশে অবস্থিত বেশির ভাগ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী